- Get link
- X
- Other Apps
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে সম্প্রতি ভারতের কলকাতার ইকো পার্কে বসে গল্প করতে দেখা গেছে। মঙ্গলবার (১ অক্টোবর) এমনি একটি ভিডিও ফুটেজ আসে চ্যানেল 24-এর কাছে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলেকে দেখা যায়।
কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ অন্যরা কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন? এ বিষয়ে জানতে চাওয়া হয় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌসের কাছে। বুধবার (২ অক্টোবর) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি বলেন,
আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছেন নাকি অবৈধভাবে গেছেন, সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই। এখানে র্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই। আমাদের যে দায়িত্ব ও কর্মপরিধি সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নজিরবিহীন দমনপীড়ন চালানো হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে। তার বিরুদ্ধে হয়েছে অর্ধশতাধিক মামলা।
সূত্র : চ্যানেল 24
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment