- Get link
- X
- Other Apps
ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বর মাসে ঠাকুরগাঁও জেলা যুবদলের সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুরকে সভাপতি ও মাহবুব হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
সুূুত্রঃ চ্যানেল 24
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment